মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার মহানবী (সা.)-এর উদারতা কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে ৫০০ বছরের পুরনো শদাইশাহ (রা.) মাজার নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর জখম টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওসি আব্দুল্লাহ আল মামুন রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, টাকা আদায়ের ক্ষোভ বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও উদ্বোধন।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।আজ (৫ জুলাই) সোমবার সকালে নড়াইল চৌরাস্তা এলাকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা থেকে প্রাপ্ত ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ৮টি অক্সিজেন সিলিন্ডার এবং জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের দেয়া ১টি ও এবিএম আব্দুল আলীর দেয়া ১টি অক্সিজেন সিলিন্ডার মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের চেয়ারম্যান,অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),সিভিল সার্জন ডাঃনাছিমা আক্তার,জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিটের সাধারন সম্পাদক,কাজী ইসমাইল হোসেন লিটন,জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তযোদ্ধা সাইফুর রহমান হিলু,পৌর আওয়মী-লীগের সভাপতি ও সম্মিলিত সাংষ্কৃতিক জোটে সভাপতি রেড ক্রিসেন্টের কর্মকর্তা মলয় কুমার কুন্ডু,রেড ক্রিসেন্টের কর্মকর্তা রেজাউল বিশ্বাস,যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান,শামীম আহম্মেদসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কর্মকর্তাগণ প্রমূখ।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির নেতাগণ বলেন,এসব অক্সিজেন সিলিন্ডার সাধারণ জনগণ ও অসহায়দের বিপদে আপদে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হব বলেও জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..