সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা

পার্থ-মিথিলা : বিচ্ছেদ হবে জেনেও এক হলেন তারা

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

গান থেকে অভিনয়ে এসে সুনাম কামিয়েছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলাও গানের মানুষ হিসেবে পরিচিত। তারা জুটি বেঁধেছেন কিছু নাটকেও। ৮ বছর আগে রেদওয়ান রনি পরিচালিত ‘আয়না মহল’ নামের নাটকে সর্বশেষ তাদের দেখা গিয়েছিলো।

সেই বিরতি কাটিয়ে আবারও জুটি হয়ে হাজির হচ্ছেন দুই তারকা। তারা অভিনয় করেছেন ‘সুখী আত্মা’ নামের নাটকে। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অলোক হাসান।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে।

পরিচালক জানান, ব্যাতিক্রমী এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়। মিথিলা অভিনয় করেছেন মিথি চরিত্রে।

জানা যায়, নাটকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে!

কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করে অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথিলা।

আসছে ঈদুল আজহায় দীপ্ত টিভিতে দেখানো হবে নাটকটি, নিশ্চিত করলেন পরিচালক।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..