রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় গরীব বর্গাচাষীর স্বপ্ন ভেঙে দিল দূর্বৃত্তরা

শরিফুজ্জামান :
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের অসহায় গরীব বর্গাচাষির কলা গাছের বাগান কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানাগেছে, বুধবার ১১ জুন ভোরে পাংখারচর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবার হোসেন লিটু মুন্সি সহ ৩/৪ জন দূর্বৃত্ত পাংখারচর মৌজার ৬৭০ নং খতিয়ানের ৪৬৯৮/৫৪৫৬ দাগে ৪০ শতক জমিতে লাগানো কলাগাছের বাগান কেটে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করেছে।

বর্গাচাষি ওই গ্রামের মুকুল মুন্সি বলেন আমি জমির মুল মালিক মুন্সি আজিজুর রহমানের নিকট থেকে ৫ বছরের জন্য লিজ গ্রহণ করি। দীর্ঘদিন যাবত লিটু মুন্সি ওই জমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে চাপ দিতে থাকেন। আজ সকালেই নদীর কুলে অন্য জমি দেখতে গেলে আমার কলাবাগান ওলা জমির দিকে তাকালে জমির মাঝে ৩/৪ লোক দেখতে পাই। আমাকে দেখে সকলে চুপিসারে চলে গেলেও লিটু মুন্সি জমিতে দাড়িয়ে থাকে।আমি তাকে গাছ কাটার কথা জিজ্ঞেসা করলে সে আমাকে হুমকি প্রদান করে। আমি তখন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করি। লিটু মুন্সি বিগত আওয়ামীলীগ আমলে সমাজে বিভিন্ন অপকর্ম করে এলাকা অশান্ত করেছিলো। জমির মালিক মুন্সি আজিজুর রহমান বলেন উল্লেখিত জমি আমার, আমার সকল প্রকার বৈধ কাগজ পত্র আছে। ওই ফ্যাসিস্ট লিটু মুন্সি আমার জমিতে লোকজন নিয়ে গাছ কেটে ক্ষতি সাধন করেছে। আমি ওর বিচার চাই। লিটু মুন্সি বিগত সরকারের সময় রামরাজত্ব কয়েম করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ছিলো।

এঘটনায় অভিযুক্ত ইতনা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবার হোসেন লিটুর মোবাইল ফোনে কথা হলে তিনি জানান আমার এখন কথা বলার সময় নেই সন্ধ্যায় আপনার সাথে লোহাগড়ায় দেখা করবো।

লোহাগড়া থানার ইতনা ইউনিয়নের পুলিশের বীট অফিসার এস আই সুমন হাওলাদারের সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি সরোজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..