রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় গান শোনার জন্য মোবাইল ফোন না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা সাহা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী।

আত্মহত্যাকারী শ্রীবর্ণা সাহা লোহাগড়া শহরের সরকার পাড়ার গৌতম সাহার মেয়ে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে শ্রীবর্ণা সাহা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

স্হানীয় থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , গত শনিবার রাতে শ্রীবর্ণা সাহা গান শোনার জন্য তার বাবা গৌতম সাহার কাছে পিতার ব্যবহৃত মোবাইল ফোনটি চায়। এ সময় তার বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এই অভিমানে শ্রীবর্ণা নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে শ্রীবর্ণাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এ সময় শ্রীবর্ণার ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে স্হানীয় লোকজন দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবর্ণার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..