বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১

নড়াইলে ৩৭৬৫ পিচ ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী।

লোহাগড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর নিরিবিলি পিকনিক স্পট এলাকা থেকে ৩৭৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি চৌকস টিম। শনিবার ২৬ জুন ভোর রাতে আসামী মো: ইউনুস আলী মোল্যা (২৮) এবং মো: সেলিম শেখ (৪৫) নামে ওই দুই ব্যক্তি কে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত মো: ইউনুস আলী মোল্যা (২৮), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার নলবুনিয়া গ্রামের জাহেত আলম এর ছেলে এবং মো: সেলিম শেখ (৪৫) নড়াইল সদর উপজেলার মহিষাখোলা গ্রামের আলী আহমেদ এর ছেলে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ২৬ জুন ভোর রাতে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন এর নিকট গোপন সংবাদ আসে কুমিল্লা থেকে ইয়াবার একটি বড় চালান লোহাগড়ায় আসছে উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে লোহাগড়া থানার এ এস আই বিল্লাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ লোহাগড়া পৌরসভাধীন নিরিবিলি পিকনিক স্পটের পাকা রাস্তায় একটি ইজিবাইক থেকে মো: ইউনুস আলী (২৮) এবং মো: সেলিম শেখ (৪৫) নে দুই ব্যক্তি কে আটক করতে সক্ষম হন এবং তাদের উভয়ের দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩৭৬৫ পিচ ইয়াবা উদ্ধার করেন। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,শনিবার ভোর রাতে ৩৭৬৫ পিচ ইয়াবাসহ ২ জন কে আটক করা হয়েছে, রাতে আসামিদের থানা হেফাজতে রাখা হয় এবং সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..