সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

রাজধানীর সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আরমানুজ্জামান সৈকত ও শান্তা আক্তার (বাঙলা কলেজ প্রতিনিধি)
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। তাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা প্রশাসনিক কাঠামো এবং স্বতন্ত্র একাডেমিক কার্যক্রমের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় পরীক্ষার ফল প্রকাশসহ নানা একাডেমিক জটিলতার মুখে পড়তে হয়েছে তাদের। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এসব সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।

প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

কলেজ সাতটি হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামো এবং কার্যক্রম পরিচালনার বিষয়ে দ্রুতই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..