রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে স্বেচ্ছাসেবক দল লোহাগড়া পৌর শখার উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি লোহাগড়া থানার সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা পৌর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানা, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.সাগর হোসেন, সাধারণ সম্পাদক মো. সাব্বির ইসলাম চৌধুরী, ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.মান্না শেখসহ প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল, লোহাগড়া বোর্ড অফিসের ওয়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্বারা লেখা “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগান মুছে ফেলেন এছাড়াও জয়পুরস্থ আওয়ামী লীগের অফিসের সামনে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..