রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মো. মিজানুর রহমান খোকন চৌধুরী

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোকন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। তিনি আগামীতে সামাজিক এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় অত্র এলাকার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল শেখ ও মো. আলমগীর মোল্যা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট সমাজসেবক মো. খোকন চৌধুরী বলেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন আমার অজান্তে এবং আমার সাথে কোন আলাপ-আলোচনা না করে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার আগেই চেয়ারম্যান কাজী বনি আমিন মারা যান। একারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয় নাই। তাছাড়া আমার পিতা মরহুম ঈমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী স্বপ্নীল চৌধুরী সোহাগ স্হায়ী ভাবে ঢাকায় বসবাস করে এবং এ কারণে আমাকেও ঢাকায় অবস্হান করতে হয়। যে কারণে আমিসহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সকল রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি সামাজিক কর্মকান্ড এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবো বলে তিনি সাংবাদিক সম্মেলনে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..