রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

 

নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদপানে দশম শ্রেনীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি যানাযানি হয়।মৃত পুজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।  এঘটনায় অপর স্কুল ছাত্রী ত্রীনয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।ত্রীনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সুত্রে জানাগেছে পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী  মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। পুজা-পর্বনে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষনা করেন। অপর ত্রীনয়নীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এঘটনায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালিদ সাইফুল্লা বেলাল জানান পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায় “পূজা” অতিরিক্ত মদ্যপান করেছিলো। লাশ ময়নাতদন্ত হলে মৃত্যুর কারন জানা যাবে।
অপরদিকে আরএমও আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ত্রীনয়নী মদ্যপানের কারনে অসুস্থ  হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এঘটনায় লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন এবিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যাবস্থা  নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..