রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শেখ হাসিনা বর্তমান কোথায়, জানালেন ভারতীয় কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। এছাড়া ভারতীয় কোনো সংবাদমাধ্যমও তার সঙ্গে যোগাযোগ করেছে বলে শোনা যায়নি। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনাকে নিয়ে মাঝে মধ্যে কিছু তথ্য দিয়েছেন।এ অবস্থার মধ্যে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন করে আবার প্রশ্ন উঠেছে। অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নন। মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এমন মন্তব্য করেন।   তবে শেখ হাসিনা কোথায় তা নিশ্চিত করেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার দিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ শেখ হাসিনার অবস্থান জানতে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন, তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি। কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।এছাড়া শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..