বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

ছাত্রলীগ কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান করবে।সাদ্দাম 

নিজস্ব প্রতিবেদন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কোটা নিয়ে শিক্ষার্থীদের সে আন্দোলন তৈরি হয়েছে সেই ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবি ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ করে সাদ্ধাম হোসেন বলেছেন, ছাত্রলীগ কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান করবে। যেই সমাধানটি কল্যাণকর ও টেকসই সেই ব্যবস্থাই করবে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

সাদ্দম হোসেন বলেন, সরকার পক্ষের আইনজীবীরাই তো লড়ছে। সরকার নিজেই তো বলছে, কোটা ইস্যুতে সরকার আন্তরিক। তাহলে কারা আন্দোলনের নামে টালবাহানা তৈরি করতে চায় প্রশ্ন তোলেন সাদ্দাম।

কোটা ইস্যুটি এখন আদালতের হাতে। আদালত ‘স্ট্যাটাস কো’ দেওয়ার পরে মোড়ে মোড়ে ব্লকেড করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনো সঠিক প্রক্রিয়া হতে পারে না উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, খেলা যদি মিরপুরের মাঠে হয় তবে সিলেটের স্টেডিয়ামে গিয়ে লাভ আছে? কোটার বিষয়টি এখন আদালতের কোর্টে গেছে আর এরা (আন্দোলনকারীরা) শাহবাগে মোড়ে মোড়ে বসেছে। ব্লকেড ব্লকেড খেলা এটি কি কোনো প্রক্রিয়া?

কোটার জন্য জনদুর্ভোগ না বাড়িয়ে আইনসংগত পদ্ধতি মেনে সমাধান করা যায় উল্লেখ করে তিনি আরো বলেন, এটি বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় তারা যাচ্ছেন না। বর্তমানে আদালতের স্থিতি আদেশ দেওয়ার পরেও যারা অবরোধ করছেন তারা প্রফেশনাল আন্দোলনকারী। কারণ, মূল আন্দোলনকারীরা আদালতের রায় মেনে নিয়েছে।

ছাত্র সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে আর খেলবেন না৷ এই মুহূর্তে অবরোধ বা জনদুর্ভোগের কোনো প্রয়োজনীয়তা নাই। এই অচলাবস্থা ও অবরোধ যেন শিক্ষার্থীরা তুলে ফেলে এবং ক্লাসে যেন ফিরে আসে সেই আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, একটি পক্ষ সাধারণ ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে সেসব শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আদালত তো রায় দিয়েছে। আদালতের রায়ের পরে আর কোনো আন্দোলন থাকে না। যেটি থাকে সেটি হলো অপরাজনীতি।

এসময় তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে একটি গোষ্ঠী যে আন্দোলন করছে সেটি কি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান না সরকারের বিরুদ্ধে? এসময় তাদের পেছনে আন্দোলনকারীদের পেছনে দাঁড়িয়ে স্লোগান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু। এছাড়াও সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..