সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

 

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে
মোঃ আলী সরদার (২৩) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর সার্বিক দিক নির্দেশনায় ও রামপাল থানার অফিসার ইনচার্জ সৌমেন দাসের তত্ত্বাবধানে, এস আই(নিঃ)
মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে ১৪ই মে রামপাল থানা এলাকায় মাদক, অস্ত্র ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানাধীন গৌরম্ভা ইউনিয়ন এর গৌরম্ভা বাজারের খাদ্য গুদামের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে গৌরম্ভা গ্রামের বাসিন্দা মোঃ খোকন সরদারের পুত্র মোঃ আলী সরদার (২৩) কে ৪০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা সহ- গ্রেফতার করা হয়।
এবং নিয়মিত মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উক্ত বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ সৌমেন দাস বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রেখে আমরা মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ।
এবং তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কে গ্রেপ্তার করিয়া আইনের আওতায় আনা হচ্ছে ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..