রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন সেরা ৫ জন কৃষকে পুরস্কার বিতরণ

এস এম হাফিজুর রহমান সাতক্ষীরা
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
 ২০২৩-২৪অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় সাতক্ষীরায় সেরা ৫জন কৃষকে পুরস্কার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির আয়োজনে সোমবার(১৩ মে) সকালে খামারবাড়ি প্রশিক্ষণ কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে ৫ জন সেরা কৃষকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপ-পরিচালক মনোয়ার হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে সহ আরো অনেকে ।
এ সময় তেল জাতীয় ফসলের উৎপাদনের সেরা ৫ জনের প্রথম  মনোনীত হয়ে  পুরস্কার গ্রহণ করেন  কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো: রফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন   কলারোয়ার আলী হোসেন এবং তৃতীয় সেরা কৃষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন  ৩ জন। তারা হলেন তালা উপজেলার তেতুলিয়ার মো: আতিয়ার মাহমুদ, দেবহাটা উপজেলার কুলিয়ার মোঃ আব্দুস সামাদ ও তালা উপজেলার খেশরার শেফালী বিবি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..