সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১

পাইকগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
 খুলনার পাইকগাছায় ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৫শ গ্রাম গাঁজা সহ ১ মহিলা মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১ টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের দিকনির্দেশনা মোতাবেক এসআই অমিত দেবনাথ ও এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভাধীন শিববাটি এলাকা থেকে কয়রার
হরিয়াননগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী
জরিনা বেগম (৩৫), কে ভ্যানিটি ব্যাগে করে বহনকৃত ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছিলো।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..