রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন এমআইএসটি দলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) মিরপুর সেনানিবাসের মাল্টিপারপাজ হলে এ সংবর্ধনা দেয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমআইএসটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন করে।

‘মঙ্গল বারতা’ দলে এমআইএসটির ১৭ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল। এ দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আকিব জামান। দলটির সুপারভাইজার ছিলেন এমআইটির সিএসই বিভাগের কর্নেল মো. শাহজাহান মজিব এবং ড. মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত এমআইএসটির সকল ফ্যাকাল্টি ডিন, বিভাগীয় প্রধানরা এবং আইটি বিভাগের প্রতিনিধিরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..