রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাউজান থানায় সড়ক দূর্ঘটনায় বাঁশখালীর ২ হাফেজ ইমামের মৃ*ত্যু

আনোয়ারুল বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যুর পর এবার আহত আরেক ইমাম হাফেজ মাওলানা আলী হোসেনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমামএর আগে গত সোমবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এক ইমাম সৈয়দুল হক নিহত হন, আহত হন ইমাম আলী হোসেন।আলী হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয় ও মসজিদের খতিব মাওলানা সেকান্দর হোসেন।
এদিকে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের দুটি মসজিদের দুই ইমামের মৃত্যুতে গ্রামের মুসল্লিসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..