রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারসা মাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।ফেসবুকের অভ্যন্তরে একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছে, কোম্পানির (মেটা) অভ্যন্তরীণ সিস্টেমগুলো ডাউন হওয়ায় ফেসবুকসহ মেটার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রাট দেখা দিয়েছে।এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্য নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগইন হতে পারেননি।সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে,  ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..