রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লায় তরুণীকে এলোপাতি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার।কুমিল্লা
  • আপলোডের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে ঝর্ণা আক্তার (১৭) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে  বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় চৌধুরী। নিহত তরুণী ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে
জানা গেছে, ঝর্ণার বাবা বাড়ির পাশে দোকানে চা বিক্রি করেন। এক বছর পূর্বে তার মা মারা যায়। একমাস পূর্বে দুবাই প্রবাসী জোড্ডা গ্রামের ফুফাতো ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। বয়স পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার কথা ছিল।করনা গোত্রশাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় ঘরে কেউ না থাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা নিজ ঘরে প্রবেশ করে এলোপাতি কুপিয়ে পালিয়ে যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বোন তানিয়া আক্তার বলেন, ‘আমার বোনকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে চিনতে পারি নাই। রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’
এবিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..