রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আমরা খাম্বা তারেক দেখতে চাইনা, আমরা হাওয়া ভবন দেখতে চাই না—এ এইচ এম মাসুদ দুলাল

মোঃ নুর নবী জনি দিঘিনালা খাগড়াছড়ি "
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
 রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, শেখ হাসিনার উন্নয়ন করো প্রচার ” এ প্রতিপাদ্য নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 আজ বুধবার দুপুরে পৌরসভার বালুয়াদিগিরপাড় মাঠে এ উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণার উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,আমরা টেক ব্যাগে ফিরে যেতে চাইনা, টেক ব্যাগে বাংলাদেশ এর মানে কি তারা বোজে? আমরা আর পিছনে যেতে চাইনা,আমরা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই, উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই। বর্তমান সরকারের আমলে সারা বাংলাদেশের ন্যায় সোনারগাঁয়েও ব্যাপক উন্নয়ন হয়েছে, যদি আওয়ামী লীগ এর মনোনীত সংসদ সদস্য থাকতো তাহলে সোনারগাঁয়ে আরও উন্নয়ন করা সম্ভব হতো। তিনি বলেন আমরা খাম্বা তারেক দেখতে চাইনা, আমরা হাওয়া ভবন দেখতে চাই না, একুশে আগস্ট গ্রেনেড হামলা দেখতে চাই না,আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় দেখতে ,নৌকা মার্কায় ভোট দিবেন এই আকাঙ্ক্ষা প্রত্যাশা করছি,আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী এই সোনারগাঁয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনীত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
সাবেক প্যানেল মেয়র আলি আকবর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ,থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ রিয়াদ, আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন,  বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আরিফুল হোসেন তৌফিক, হারুন জয়,অপু, মোজাফফর হোসেন আব্দুস সালাম মিঠুসহ আওয়ামী লীগ,যুবলীগের ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে তিনি পৌরসভা ও বৈদ্যোর বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সর্বস্তরের জনগণের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ফিরিস্তির লিফলেট বিতরণ করে নৌকায় ভোট ও দোয়া চান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..