সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

নিরেন দাস,জয়পুুরহাট
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ৭ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা,জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানান।এমনকি জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অপরদিকে একই সময়ে জয়পুুরহাট জেলার আক্কেলপুর, কালাই ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..