সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

নাটরে ছাত্রকে বিয়ের ছয় মাসের মাথায় আত্মহত্যা করলেন সেই শিক্ষিকা

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

ফেসবুকে প্রেম করে নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই জীবনের পরিসমাপ্তি ঘটলো। আত্মহত্যা করেছেন তিনি।রোববার (১৪ আগস্ট) তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বিষয়ে মামুন মুঠোফোনে জানান, পাছে লোকে কিছু বলে আর কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সকলের কাছে দোয়া চাই।

আর খাইরুন নাহার জানিয়েছিলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই।

তবে ছাত্রকে বিয়ে করা খাইরুন নাহার এখন কেবলই ইতিহাস।
নাটোরে সেই কলেজছাত্রকে বিয়ের প্রায় ৬ মাসের মাথায় শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..