সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

সরকারি ঘর দেওয়ার নামে দিনমজুরের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

সরকারি ঘর দেওয়ায় কথা বলে দিনমজুরের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটের পঁাচবিবি উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘর এবং টাকা না পেয়ে অসহায় দিনমজুর প্রতিকার চেয়ে সোমবার (৮ আগস্ট) ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ বছর পূর্বে ১৫ দিনের মধ্যে সরকারি ঘর বরাদ্দ দিবে বলে জেলার পঁাচবিবি উপজেলার আয়মারসুলপুরের ছোট মানিক এলাকার দিনমজুর মাসুদ রানার কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন ওই ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাকের মেম্বার। ওই দিনমজুর সরল বিশ্বাসে মেম্বারকে নগদ ৫০ হাজার টাকা দেন এবং অবশিষ্ট ১০ হাজার টাকা ওই ঘর নির্মাণের সময়ে চান জাকির মেম্বার।

দিনমজুর মাসুদ রানা বলেন, আমি মেসি গাড়ি চালিয়ে পরিবারের সাতজন সদস্যের খরচ বহন করতে হয়। আমার থাকার মতো নিজস্ব কোন জায়গা নেই। একটি সরকারি ঘর পাওয়ার আশায় স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনকে ৫০ হাজার টাকা দিয়েছি। এখন ওই টাকা ফেরৎ দেওয়ার কথা বললে মেম্বর এড়িয়ে যায় এবং টাকা ফেরৎ দিবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি নিরুপায় হয়ে উপজেলার নির্বাহী অফিসারে কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে আয়মারসুলপুর পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন বলেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..