বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

মান্দা গৃহবধূ ধর্ষণের অভিযোগে ৪ জনকে আসামি করে থানায় মামলা।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

নওগাঁর মান্দায় পরানপুর ইউনিয়নে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ (৩৫)। বুধবার বিকেলে চারজনকে আসামি করে মান্দা থানায় এই মামলা দায়ের করেন তিনি।

মামলার আসামিরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের জুয়েল রানা (৩৫), হলুদঘর গ্রামের রতন মিয়া (৩২), একই গ্রামের শাহজাহান আলী (৩২) ও আব্দুল হান্নান (৪০)।

মামলার এজহারে বলা হয়েছে, গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক। পরিবারে বাড়তি আয়ের জন্য কয়েক বছর আগে তার স্বামী তাকে একটি চায়ের দোকান করে দেন। দোকানটি তাদের বসতবাড়ির সঙ্গেই অবস্থিত। দোকানের নিয়মিত গ্রাহক হওয়ায় দাওয়াইল গ্রামের জুয়েল রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভালোবাসার একপর্যায়ে ওই গৃহবধূকে জুয়েল একাধিকবার ধর্ষণ করেন। জুয়েল এই ঘটনা তার বন্ধু রতনের কাছে প্রকাশ করেন। রতন তাদের সম্পর্কের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে জুয়েল ও রতনের মাধ্যমে শাহজাহান আলী ও আব্দুল হান্নান ঘটনাটি জেনে যায়। জুয়েল ও রতনের সঙ্গে গৃহবধূর সম্পর্কে কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে শাহজাহান ও হান্নান গৃহবধূকে কুপ্রস্তাব দেন। উপায় না দেখে গৃহবধূ তার স্বামীর কাছে ঘটনা খুলে বলেন। স্বামীর পরামর্শ অনুযায়ী তিনি বুধবার ধর্ষণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ওই চার ব্যক্তির নামে মান্দা থানায় মামলা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ধর্ষণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..