নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। লোহাগড়া উপজেলা ছাত্রদলের এ আইকনের জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেছেন দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও রাজনীতিতে উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এস এম গিয়াস উদ্দিন জুয়েল লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। এর আগে তিনি নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করে এস এম গিয়াস উদ্দিন জুয়েল বলেন, “আমি লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চাই। আগামী দিনে আমি উপজেলার সর্বস্তরের মানুষের খেদমত করতে চাই এবং উপজেলার উন্নয়নের জন্য কিছু করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।”
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ছাত্রনেতা জুয়েল। তার নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন প্রত্যাশার কথাও তুলে ধরেন।
ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে এস এম গিয়াস উদ্দিন জুয়েলের পিতা এস এম নিজামুল হক (জালাল মাস্টার) একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি হাজী হিসেবেও পরিচিত। এছাড়া তিনি নোয়াপাড়া ৪১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক তিনবারের সভাপতি এবং বর্তমানে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এছাড়া তিনি নোয়াপাড়া আল জামিয়াতুল নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানা গেছে।
জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এস এম গিয়াস উদ্দিন জুয়েলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..