বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গোয়ালন্দে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রজনন স্বাস্থ্য, সঠিক পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..