রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

বাগেরহাটে ১৬ লক্ষ টাকার  জাল নোটসহ এক কারবারি আটক।

আবু বকার সিদ্দীক হিরা।
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
বাগেরহাটে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 আজ (১৬ মার্চ)  শহরের দশানীস্থ কামাল হোসেনের ৬ তলা ভবনের একটি কক্ষ থেকে ওই প্রতারককে আটক করা হয়েছে।
আটক করার সময় তার কাছে পাওয়া যায়, ১৬ লক্ষ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা উদ্ধার করেছে।
আটককৃত ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে। তিনি চার মাস আগে কামাল হোসেনের ৬ তলায় ভাড়া নেন তিনি এবং সেখানে সে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন কুমার রায় দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লক্ষ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা উদ্ধার করা হয়েছে। ধারণা করছি ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিলেন। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..