বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন 

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
 আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যাথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার কুষ্টিয়া জিলা স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন, শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উত্তরীয়, ফুল ও ক্রেস্ট প্রদানসহ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। পরবর্তীতে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, রোভার স্কাউট, গালর্স-ইন-স্কাউটিং, গালর্স গাইড, সরকারী সদনসহ অন্যান্য শিশু কিশোর সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ/শরীরচর্চা প্রদর্শনী করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..