শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক পাঁচবিবি পৌরসভাধীন দমদমা এলাকা হতে ৪৮ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ( PHENSEDYL, FAIRDYL ও MK DYL) এবং একটি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নি:)/মোঃ নূর আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভার অন্তর্গত দমদমা গ্রামস্থ জয়পুরহাট টু হিলি গামী পাঁকা রাস্তার তিনমাথা হইতে ১০০ গজ উত্তর দিকে জনৈক মঞ্জরুল আলম টেডার্স ধান ও গমের আড়ত এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ১৬/০৯/২০২২ খ্রিঃ তারিখ সময় ১৬:৫০ ঘটিকায় ৪৮ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য( PHENSEDYL, FAIRDYL ও MK DYL) এবং একটি পুরাতন লাল রংয়ের GLAMOUR HERO 125cc মোটরসাইকেল উদ্ধারসহ আসামী মো.ফরহাদ হোসেন(২৮) পিতা-মোঃ নূর ইসলাম, গ্রাম- দৈবকনন্দনপুর, থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিনিয়তই মাদক নির্মূল বিরোধী অভিযান চলমান রয়েছে। উক্ত মাদক বিরোধী নির্মূল অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় (PHENSEDYL, FAIRDYL ও MK DYL) এবং একটি পুরাতন লাল রংয়ের GLAMOUR HERO 125cc মোটরসাইকেল উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..