বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশে নতুন পুলিশ সুপারের যোগদান

মোঃ নজরুল ইসলাম, (খুলনা মেট্রো) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬ এর পুলিশ সুপার এম এ জলিল সিলেটের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। তার স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন কানাই লাল সরকার। শুক্রবার পুলিশ কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজোনের মাধ্যমে বিদায়ী ও আগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় , পুলিশ সুপার এম এ জলিল ২২ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি সিলেটের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করার জন্য শুক্রবার রওনা হয়েছেন। বিদায়ী অনুষ্ঠানে তিনি সহকার্মীদের উদ্দেশ্যে স্মৃতিচরণমূলক বক্তব্য প্রদান করেন।

অপরদিকে নবনিযুক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার ২৭ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের প্রতি দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সাইকুল আহম্মেদ ভূঁইয়া, সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..