শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত ফেনীতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জন আহত মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান পাটুরিয়া ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে

কলেজে ফিরলেন মীর্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাস

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

অবশেষে ভালবাসায় সিক্ত হয়ে কলেজে ফিরলেন মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্মস্থলে যোগদান করেন।

কর্মস্থলে যোগদানকালে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ উপলক্ষ্যে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রতিনিধি দলের আহবায়ক অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার, রেজিষ্ট্রার ও প্রতিনিধি দলের সদস্য মোল্যা মাহফুজ আল হাসান, কলেজ মনিটরিং ও মূল্যায়ন শাখার পরিচালক এএসএম রফিকুল আকবর, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্ত্তী, মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, বিছালী ইউপি চেয়ারম্যান মো: হিমায়েত হোসাইন ফারুক প্রমুখ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস নিজের অনুভুতি জানাতে গিয়ে বলেন, সবার অকুন্ঠ ভালবাসায় সেদিনের অনভিপ্রেত সেই ঘটনা দুঃস্বপ্ন ভুলে গিয়ে সব শিক্ষক – শিক্ষার্থীদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাবো।

তিনি আরো বলেন প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিয়ে কলেজের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। শিক্ষকরা নিয়মিত যথাসময়ে কলেজে উপস্থিত হচ্ছেন। আমরা চেষ্টা করছি কলেজ বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পাঠদানের মাধ্যমে পুশিয়ে নিতে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..