রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

লোহাগড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃনড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নড়াইলের
লোহাগড়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মিজানুর শরীফ (৬০) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুককোলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজানুর শামুককোলা গ্রামের ওয়াদুদ শরীফের ছেলে।এ সময় মফিদুল কাজী (৫৫) ও আশরাফ আলী (৬২) নামে দু’ব্যক্তি আহত হয়েছেন।আহত দু’ব্যক্তিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,লোহাগড়া উপজেলার শামুককোলা গ্রামে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীম কাজী ও হোসেন কাজীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।সোমবার আলীম কাজী গ্রুপের ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন।এর জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে দু’গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এ সময় প্রতিপক্ষ হোসেন কাজীর লোকজন ভ্যান চালক মিজানুর শরীফের বুকে ধারালো সড়কি দিয়ে কোপ মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..