সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি

দেশে ক্যান্সারে আক্রান্ত প্রায় ২০ লাখ মানুষ প্রতিদিন অন্তত ২৭৩ জনের মৃত্যু হয়,স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত প্রায় ২০ লাখ মানুষ প্রতিদিন অন্তত ২৭৩ জনের মৃত্যু হয়৷ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে অসংক্রামক রোগ ক্যান্সারের কারণে প্রতিদিন অন্তত ২৭৩ জনের মৃত্যু হয়। তারপরও মানুষের নজর থাকে করোনায় মৃত্যুর দিকে।

বৃহস্পতিবার মহাখালী ক্যানসার হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

এ সময় সারাবিশ্বের মত বাংলাদেশেও অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি অন্যান্য রোগের মত ক্যান্সার আক্রান্তও বাড়ছে। বাংলাদেশে বছরে যত মানুষ মারা যায়, তার মধ্যে ৬৭ শতাংশের মৃত্যু হয় অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে এখন প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় এক থেকে দেড় লাখ মানুষ নতুন করে এই অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, মৃত্যুও হয় লাখের কাছে। … রোজ মারা যায় ২৭৩ জন। সে খবর আমাদের নেই। অথচ করোনার মৃত্যুটাকে আমরা সবাই দেখে থাকি। রোজ জানানো হচ্ছে বলে আমরা এটা জানতে পারি। ক্যান্সারে কত লোক মারা যায় সেই হিসাবটা খুব একটা লোকে রাখে না।

ক্যান্সারের কারণ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ভালো না, নদীনালায় শিল্পবর্জ্য ফেলা হয়। খাবারে ভেজাল মেশানো হয়। এসব দূষণের কারণে ফুসফুস, গলার ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এসব বিষয়ে সচেতন হতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..