বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

৯২টি নিউজপোর্টাল ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্ট।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

৯২টি নিউজপোর্টাল ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্ট।

৯২টি নিউজপোর্টাল ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু বলেন, আমরা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা আদালতে দিয়েছি। এর বাইরে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালগুলোর বিষয়ে বিবাদীরা আদালতকে জানাবেন।

এর আগে গত ৫ মে সংবেদনশীল সংবাদসহ যেকোনও খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নোটিশ প্রেরণ করা হয়। তবে সে নোটিশের কোনও জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..