রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

সুন্দারবন ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত পর্যটকদের জন্য।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। রবিবার (২৯ আগস্ট) বন বিভাগ ও ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অফ সুন্দরবন,

খুলনার নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড। তবে এখানে কিছু নিয়মাবলী/শর্ত জুড়ে দিয়েছে বনবিভাগ।

বন সংরক্ষক, খুলনা অঞ্চল মিহির কুমার দো রাতে খুলনা গেজেটকে জানান, মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ‘সুন্দরবন ভ্রমণ’ নীতিমালা অনুসরণ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেকটা লঞ্চে ৭৫ জনের বেশী যাত্রী নেওয়া যাবে না। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। উল্লেখিত নীতিমালা অমান্য করে কোন ট্যুর অপারেটর অধিক পর্যটক বহন বা পরিবেশ বিঘ্নিত করলে তার বিরুদ্ধে বন বিভাগ আইনগত ব্যবস্থা নিবে।

অপরদিকে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন ব্যবসা বন্ধ। সরকারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুন্দরবন কেন্দ্রিক পর্যটন চালু করার জন্য। সংগঠনের নেতৃবৃন্দ বন বিভাগের সকল নীতিমালা মেনে নিয়েছেন বলে তিনি খুলনা গেজেটকে আরও জানান।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলে গত বছরের ২৬ মার্চ থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমনের ওপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। দেড় বছরের অধিক সময় পর আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..