মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ চিকিৎসকের যোগদান

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

কুষ্টিয়ার খোকসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। ৪৮তম বিসিএস (বিশেষ) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৮ জন নবীন ও দক্ষ চিকিৎসক একযোগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন, যা স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জাগিয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় চিকিৎসক স্বল্পতা থাকায় হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে চিকিৎসা সেবার গতি বাড়বে এবং রোগীরা আরও উন্নত ও নিয়মিত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবযোগদানকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন—
সহকারী সার্জন (সার্জারি) ডা. আহমেদ ফয়সাল হাবিব
সহকারী সার্জন (পেডিয়াট্রিকস) ডা. মো. সবুজ সায়েম
সহকারী সার্জন (গাইনি এন্ড অবস) ডা. শেখ মো. মোক্তাদির হাসান মাসুক
ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ইসরাত করিম শাম্মী
সহকারী সার্জন (অফথালমোলজি) ডা. প্রত্যাশা বিশ্বাস
সহকারী সার্জন (মেডিসিন) ডা. শারমীন আলম রিমা
ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসাইন
সহকারী ডেন্টাল সার্জন ডা. আফরোজা আক্তার রুমি
প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকটে ভুগছিল। চিকিৎসক স্বল্পতার কারণে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিশেষায়িত সেবায় চাপ বাড়ছিল, ফলে রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছিল।
একযোগে ৮ জন চিকিৎসকের যোগদানে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রত্যাশীদের প্রত্যাশা, নতুন চিকিৎসকদের মাধ্যমে খোকসায় স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ এখন আরও সহজে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..