বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন , ই-পেপার

সোনাইমুড়ীতে সাংবাদিক ও সেনাবাহিনীর শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা সাভাবিক রাখতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের সোনাইমুড়ী প্রতিনিধি খোরশেদ আলম, ঢাকার ডাকের সামছুল আরেফিন জাফর, ইনকিলাবের বেলাল হোসাইন ভূঁইয়া, নব চেতনার মাকসুদ আলম, মানবজমিনের আমিনুল ইসলাম মানিক, সংগ্রাম প্রতিদিনের রবিউল হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকরা বলেন, সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মাদক ও অস্ত্রসহ সন্ত্রাসীদের উৎপাত বেড়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরিভাবে উদ্ধার হয়নি। এছাড়াও অবৈধ অস্ত্রের সংখ্যাও বেড়েছে। এ সরকার সাধারন মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হলে আগে এসব অস্ত্র উদ্ধার করতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। ভোট কেন্দ্রে আসতে নারী ভোটাররা নিরুৎসাহিত হচ্ছেন। অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে।

ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেইন নাবিল বলেন, অবৈধ অস্ত্র সহ সন্ত্রাসীদের গ্রফতারের অভিযান অব্যহত রয়েছে।

এ সময় সোনাইমুড়ী ক্যাম্প কমান্ডার মেজর রেজাউর রাব্বি বলেন, জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ, সামাজিক অস্থিরতা বৃদ্ধির অপচেষ্টা ও সঠিক তথ্য উপস্থাপনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন সাধারণ মানুষকে উপহার দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..