মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

রাজশাহী করোনার সনদ নিয়ে প্রতারণা, গ্রেফতার ৩ জন।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

করোনার সনদ জালিয়াতি করে বিদেশগামী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীতে তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- তারেক আহসান, রফিকুল ইসলাম ও সামসুন্নাহার শিখা। এদের মধ্যে তারেক আহসান সিভিল সার্জন অফিসের অফিস সহকারী ও রফিকুল ইসলাম বক্ষব্যাধি হাসপাতালের গাড়িচালক।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতরা বিদেশগামীদের করোনা পরীক্ষার মিথ্যা পজেটিভ রিপোর্টের খবর দিয়ে, তা নেগেটিভ করে দেওয়ার কথা বলে টাকা নিতো।

যদিও নমুনা পরীক্ষায় তারা নেগেটিভ ছিলেন। প্রায় চার মাস থেকে তারা প্রতারণা করে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ও তার স্ত্রী সামসুন্নাহার শিখাকে গ্রেফতার করে।

পরে সিভিল সার্জন অফিসের কর্মচারী তারেক আহসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..