বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাঞ্ছারামপুরে রহস্যজনক লাশ উদ্ধার: কবরস্থানের পাশে পড়ে ছিল আলাউদ্দিনের মরদেহ রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও নাট্য অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান সোনাইমুড়ীতে মসজিদের জমিতে মাটিখেকোদের হানা, পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব মদনে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩ আহত ৯ রজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু

বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

তালির রাজধানী রোমে এক বৈঠকে মিলিত হচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রোববার (২৭ জুন) অনুষ্ঠিত হবে ঘনিষ্ঠ দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের এই বৈঠক। জো বাইডেন ও নাফতালি বেনেট ক্ষমতায় আশার পর এটাই ইসরায়েল-যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ নেতাদের প্রথম কোন মুখোমুখি বৈঠক।

ইরানকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে চুক্তির বিষয়টিকে কখনও ভালোভাবে দেখেনি ইসরায়েল। ঠিক এমন সময় বৈঠকে বসতে যাচ্ছে লাপিদ ও ব্লিনকেন।

দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠকে মূল আলোচনায় থাকতে পারে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইস্যু। গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় আড়াইশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে। ইরান ও সিরিয়া পরিস্থিতিও থাকতে পারে আলোচনায়। যদিও দুই নেতার আলোচনার বিষয়বস্তু আগে থেকে কিছুই প্রকাশ করেনি ইসরায়েল।

এর আগে সম্প্রতি দায়ীত্ব নেয়ার পর নিজের প্রথম সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সেটি ছিল ইসরায়েলের কোনো শীর্ষ কূটনীতিকের দেশটিতে প্রথম সফর। গত ২৯-৩০ জুন আমিরাত সফরে ছিলেন তিনি। এসময় দুবাইতে একটি কনসুলেট এবং আবুধাবিতে একটি দূতাবাসের উদ্বোধন করেছেন লাপিদ।

ইউরোপ সফরের অংশ হিসাবে রোমে পৌঁছানোর আগে অ্যান্টনি ব্লিনকেন ফ্ৰান্স ও জার্মানিতে গিয়েছিলেন। সেখানে উষ্ণ অভ্যর্থনা লাভের পর রোবরার ইতালিতে আসবেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..