মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

অমির ২ সহযোগী শতাধিক পাসপোর্টসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগীকে ১০২ পাসপোর্টসহ রাজধানীর দক্ষিণখান এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বাছির ও মশিউর মিয়া।

ওসি শিকদার মোহাম্মদ শামীম বলেন, বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। মঙ্গলবার রাতে ঢাকা জেলা পুলিশ তাদের আটক করে। আটকের পর ঢাকা জেলা পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় পাসপোর্ট অ্যাক্টে আইনে মামলা করে। ওই মামলায় অমি ও তার দুই সহযোগী বাছির ও মশিউর মিয়াকে আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, দক্ষিণখান থানার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের প্রতিষ্ঠানটি তুহিন সিদ্দিকী অমির হলেও এর পরিচালনার দায়িত্বে ছিলেন বাছির ও মশিউর মিয়া। তাদের মধ্যে একজন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্যজন মার্কেটিং ডিরেক্টর।

এবিষয়ে সাভার থানায় বিকেল ৩ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..