বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি

লোহাগড়ায় সৎ মায়ের হাতে ৩ বছরের শিশু খুন

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার গিলাতলা গ্রামে সৎ মায়ের হাতে খুন হলো ৩ বছরের শিশু কন্যা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের  নুসরাত জাহান রোজা নামের (৩) বছরের শিশু কন্যা সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।
নিহত নুসরাত জাহান রোজা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মৃত. নুসরাত জাহান রোজার সৎ মা মোসাঃ জোবায়দা বেগম মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী আনুমানিক সকাল ৯ টা থেকে দুপুর ১ টার মধ্যে যেকোন সময় নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করে কৌশলে  কম্বল চাপা দিয়ে বারান্দার এক কোনায় ঢেকে রাখে। নিহতের দাদী নুসরাত জাহান রোজাকে খুঁজতে থাকে, খোজাখুজি করে নুসরাতকে না পেয়ে দাদী ওই সময় দাদী নিহতের সৎ মা জোবায়দার নিকট জানতে চাই নুসরাত জাহান রোজা কোথায়। সৎ মা নুসরাতের দাদীকে নুসরাত জাহান রোজা ঘরের বারান্দায় ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর নিহত নুসরাতের দাদী সেখানে উপস্থিত হয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পিতা সজীব কাজী ও সৎ মা জোবায়দা বেগমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..