মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ১৭ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের একাধিক বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে কন্টেইনারবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল, যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। পয়েন্টে ক্রসিংয়ে মালবাহী ট্রেনটি যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..