রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছার লস্কর ইউনিয়নে উভয় ধর্মের মধ্যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলেন-চেয়ারম্যান তুহিন

পাইকগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

খুলনার পাইকগাছায় গত ৮ই ফাল্গুন পাইকগাছা উপজেলার লস্কর গ্রামে আযান ও নামাজের সময় সনাতন ধর্মাবলম্বীদের একটি বাড়ীতে পূজায় বাদ্যযন্ত্র বাজতে থাকলে নামাজ শেষে মসজিদের মুসল্লীরা ঐ বাড়িতে যায় এবং উভয় পক্ষের কথাকাটি জেরে অসন্তোষের সৃষ্টি হয় । বিষয়টি অত্র ৬নং লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) জানতে পেরে দ্রুত মীমাংসার পদক্ষেপ নেন, ফলসরুফ শান্তি শৃংখলার কোন প্রকার বিঘ্ন ঘটেনি। সনাতন ধর্মাবলম্বীরা বিষয়টি পরবর্তীতে উপজেলা পূজা উৎযাপন কমিটিকে জানালে স্থানীয় সাংবাদিকেরা লস্কর ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। এসময় চেয়ারম্যান তুহিন তাদেরকে আশ্বস্ত করেন যে এলাকায় শান্তি শৃংখলা বজায় রয়েছে এবং বিষয়টি তিনি সমাধানের আশ্বাস প্রদান করেন। উক্ত বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক মিটিংয়ে উত্থাপিত হলে সেখানেও চেয়ারম্যান উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি শৃংখলা বর্তমানে অটুট রয়েছে বলে উল্লেখ করেন এবং তিনি বিষয়টি শান্তিপূর্ণভাবে মিমাংসা করবেন বলে আশ্বস্ত করেন। যার ফলশ্রুতিতে তিনি উভয় সম্প্রদায়ের লোকজনকে ডেকে আজ ইউপি কার্যালয়ে বিষয়টি অত্যন্ত শান্তিপূর্ণভাবে মিমাংসা করেন এবং উপস্থিত সকলকে তিনি নিজের পক্ষ থেকে মিষ্টিমুখ করিয়ে সামাজিক সম্প্রীতি বজায়ের পরিবেশ তৈরি করলেন। উল্লেখ্য পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্খিত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন আযান ও নামাজের সময় সূচী সম্বলিত একটি ফরম সকল গ্রাম পুলিশের কাছে সরবরাহ করেন। যা গ্রাম পুলিশগন মন্দির ও যজ্ঞ কমিটির কাছে সরবরাহ করবেন। যাতে তারা আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখেন। এদিকে উভয় ধর্মের মানুষের মধ্যে এমন একটি সামাজিক বন্ধন আবদ্ধ করায় মানবিক চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন এর প্রতি এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..