বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে মাঠে নারান্দী ইউনিয়ন বিএনপি লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি! মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ ২৩ নভেম্বর জবিতে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র‍্যালি-মানববন্ধন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কর্তৃক খোকসা থানা আকস্মিক পরিদর্শন বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদে টুরিস্ট বোড ডুবে নিহত -২

জামিল মোস্তফা রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি থেকে রাঙামাটি বেড়াতে আসা একদল পর্যটকবাসি এক ইঞ্জিন বোট কাপ্তাই হ্রদে পানিতে ডুবে  ২ জনের মৃত্যু হয়েছে। এই সময় ৫৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার সন্ধ্যায় শহরের ডিসি বাংলো এলাকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে আসা এই পর্যটকরা কাপ্তাই হ্রদে নৌ সকাল বের হয় এবং শেষ বিকেলে তাদের বহনকারি বোটটি হ্রদের পানির নীচে  গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় আশেপাশের বিভিন্ন নৌযান,ছুটে আসা ফায়ারসার্ভিস,পুলিশসহ অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করা হয়। মুমুর্ষ অবস্থায় হাসপাতাল নেয়ার পর মারা যান দুইজন।

তাৎক্ষনিকভাবে নিহতদের নাম নিশ্চিত হওয়া না গেলেও সফরসঙ্গী পল্টু বর্মন নিহত দুইজনের নাম হেনা রাণী বর্মন ও পুষ্প রাণী বর্মন বলে জানিয়েছেন। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন নামগুলো নিশ্চিত করতে পারেনি।

উদ্ধার কাজে মোঃ সোহেল নামের এক তরুন জানান, ‘ মানুষের চিৎকার শুনে আমরা দ্রুত উদ্ধারের জন্য ঝাপিয়ে পড়ি এবং মোটামুটি সবাইকে উদ্ধার করতে সক্ষম হই। তবে এরই মধ্যে দুইজনের প্রাণহানি হয়েছে বলে জেনেছি।’

বোট ডুবির ঘটনায় উদ্ধার হওয়া জয় চন্দ্র জানান, আমরা জয়পুরহাট থেকে শিবপূজা উপলক্ষে সীতাকু- চন্দ্রনাথ ধামে আসি, সেখানে পূজা শেষে আজকে সকালে রাঙামাটি আসি। বোট যোগে ঘুরতে বের হলে সকাল একই জায়গা দিয়ে যায়, বিকালে সাড়ে পাঁচটার দিকে গাছের সাথে বোট ধাক্কা লেগে বোটে পানি উঠে যায় বোটটি ডুবে যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..