রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খুলনার পাইকগাছায় ১ম পর্যায়ে বীর নিবাস প্রকল্পের ঘর পেলো ১২ টি সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবার

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় বীর নিবাস প্রকল্পের প্রথম পর্যায়ের বাড়ি পেয়েছে পাইকগাছার ১২ মুক্তিযোদ্ধা পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রচারের আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী ১২ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রথম পর্যায়ের নির্মিত উন্নতমানের বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আব্দুল মাজেদ, ওয়াদুদ, নিরাপদ, ঠিকাদার প্রতিষ্ঠানের আলহাজ্বশেখ ফজলুর রহমান, সেলিম রেজা লাকি ও সাইফুল ইসলাম। অত্র প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও সমাজসেবা দপ্তর। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ২২ হাজার টাকা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..