বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের ইন্তেকাল  

শরিফুজ্জামান, নড়াইল সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নড়াইল -২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম  আল মারকাজুল ইসলামী এএমআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুফতি শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে  ঢাকার মানিকগঞ্জে তিনি মারা যান।জানা গেছে, শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদে বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কেরানীগঞ্জের বালিদিয়া মাদরাসা প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে দেশ-বিদেশে আলেম-ওলামা ও কওমি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

সাবেক এই এমপির মৃত্যুর খবরে আলেম-ওলামা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন তার বাসভবন মুহাম্মদপুর বাবর রোড় চত্বরে।

প্রখ্যাত এই আলেমেদ্বীন মুফতি শহিদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন, তার রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট আলেম-ওলামাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের সন্তান মুফতি শহিদুল ইসলাম ১৯৮৮ সালে আল মারকাজুল ইসলামী এএমআই প্রতিষ্ঠা করেন।

২০০১ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাত্র ৪ হাজার ভোটের ব্যাবধানে পরাজিত হন। পরে ২০০২ সালের উপনির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মুফতি শহীদুল ইসলাম। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় গরীব-দুখি মানুষের সেবায় কাজ করেছিলেন। নড়াইলে মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, ডিফ টিউবয়েল স্থাপন করে নড়াইলবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন এই জননেতা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..