রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দুই সপ্তাহের মধ্যে বাকী শিক্ষার্থীরা পাবে সরকারি বই।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আগামাী দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীরা পাবে বিনামূল্যের বই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী আজ রবিবার কক্সবাজারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)র কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুইদিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ এখন বিশ্বে মানবিক বাংলদেশ হিসেবে সমাদৃত, সেই মানবিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই সেটি সম্ভব।
দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টাডাহিরো কামেডা, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান বক্তব্য রাখেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে তারা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যানেঁমাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইসসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন।
পরে সেরা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাসমমঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন শিক্ষামন্ত্রী।
সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শতকরা আশি ভাগ নতুন বই দেয়া সম্ভব হয়েছে। বাকি বইগুলো আগামী দুইসপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..