রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ডাব পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

এ জে এম ইসমাইল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার শাকচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শাকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মাষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রাসেল সদরের শাকচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাশেমের ছেলে। পেশায় সে ডাব ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, সকালে শাকচর কাদিরার গোজার পশ্চিমে একটি বাগানে ডাব পাড়তে যায় রাসেল। এসময় ডাব বৈদ্যুতিক তারে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, মৃত্যুর বিষয়টি জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..