রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দুইকোটি টাকার সোনা তুলে দিতে গিয়ে শ্রীঘরে তিন ভন্ড কবিরাজ তথা কথিত জ্বীনের বাদশা

মোঃ ইমাম হোছাইন, হাজীগঞ্জ, চাঁদপুর।
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ফুলচোঁয়া গ্রামে জ্বীনের বাদশা সহ তিন প্রতারক আটক। হাজীগঞ্জের 2নং বাকিলা ইউনিয়নের ফুলচোঁয়া গ্রামের ক্বারী সাহেবের বাড়ীর মোঃ ইমাম হোসেন (52) বান্দরবনে ব্যবসা করতেন। সেখানে তার পরিচয় হয় প্রতারক চক্রের দলনেতা তাফাজ্জলের সাথে। ইমাম হোসেন পেশায় একজন কাঠ মিস্ত্রি। বিভিন্ন সময়ে নানা প্রলোভনে পড়ে সর্বোহারা হয়েছেন ইমাম। সর্বোশেষে গত চারদিন আগে দুই লক্ষ টাকার চুক্তিতে দুই কোটি টাকার সোনার হাড়ি/বার তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুলচোঁয়া গ্রামে আসে প্রতারক চক্র। ইমাম হোসেন তাদেরকে বিশ্বাস করে সোনা উত্তোলনের জন্য নগদ টাকা, লুঙ্গি, গামছা, আগরবাতি সহ নানাহ উপকরনের যোগান দেন
প্রতারক চক্র সেগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগের অপেক্ষায় ছিল। অবশেষে এলাকাবাসী ও সংবাদকর্মীদের তৎপরতায় পালায়ন করতে পারেনি। তাদেরকে আটক করে ভূক্তভোগী ইমাম হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রবিবারে তাদেরকে চাঁদপুর জেলা জেলহাজতে প্রেরণ করা হয়। প্রতারক চক্রের সদস্যরা হল-১। মোঃ তাফাজ্জল মুন্সি (৩০), পিতা-দেলোয়ার মুন্সি, মাতা-আনোয়ারা বেগম, সাং বহরামপুর, আলী ডাক্তার বাড়ী, দশমিনা, পটুয়াখালী২, মোঃ আব্দুর রহিম (৩০), পিতা-মান্নান খান, মাতা-শাহনুর বেগম, সাং নওমালা, বাউফল, পটুয়াখালী, ৩, তানিয়া আক্তার (২৫), স্বামী-মৃত মানিক মিয়া, পিতা-মৃত গনি মিয়া, মাতা-খোদেজা বেগম, সাং-সোনাপুর, বাঞ্চারামপুর, ব্রাক্ষনবাড়ীয়া। এলাকাবাসী তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..