মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ আছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখন সেখানে আগুন নেভাতে কাজ করছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টায় কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগিও। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি। সবচেয়ে স্বস্তির ব্যাপার হচ্ছে এখানে কেউ হতাহত হননি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..