বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

নরসিংদীর তরুণী হেনস্তার মূল হোতা মার্জিয়া ওরফে শিলা আক্তার (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

নরসিংদীর রেলস্টেশনে তরুণী হেনস্তার মূল হোতা মার্জিয়া ওরফে শিলা আক্তার (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে একজন ঘটক হিসেবে পরিচিত।

আজ সোমবার (৩০ মে) সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মুবিন খান।

গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন।

একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেসহ ওই মহিলা তাদের মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। পরে তারা নিরুপায় হয়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন। তরুণী লাঞ্ছিতের ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

ঘটনাটি জাতীয় ও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্টদের। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হলে ঘটনার দুই দিন পর শুক্রবার রাতে নরসিংদী শহরের ইউএমসি জুট মিলের সামনে থেকে ইসমাইল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ।

পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হয়। ওই রাতেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহারে এক নারীসহ দু’জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়েছে।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও মুঠোফোনে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আসামি করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..